মহাসড়কে নির্মাণসামগ্রী রাখায় জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় গতকাল রোববার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত এক অভিযান পরিচালনা করেন। এ সময় মহাসড়কে নির্মাণসামগ্রী রাখার অপরাধে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় গতকাল দুই পাশে অবৈধ বিলবোর্ড-সাইনবোর্ড-তোরণ-ব্যানার উচ্ছেদ করা হয়েছে। এ ছাড়া ওই এলাকার মহাসড়কে নির্মাণসামগ্রী রাখার অভিযোগে মো. নুরুউল্যাহ নামের এক বাড়ির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. কামরুন্নাহার ওই অভিযানে নেতৃত্ব দেন। ম্যাজিস্ট্রেট মোসা. কামরুন্নাহার জানান, ৮ মার্চ গাজীপুরের রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসার কথা রয়েছে। তাঁর আগমনের আগে মহাসড়কে ওই সব অবৈধ দোকানপাট ও বিলবোর্ড-সাইনবোর্ড-তোরণ-ব্যানার উচ্ছেদ করা হচ্ছে।