মহাসড়কে নিষিদ্ধ নছিমনের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর বাজার এলাকায় মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত যান নছিমনের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আজ রোববার ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি নছিমনের চালক। তাঁর নাম মিনাল মোল্লা।বাড়ি উপজেলার মহিপুর নতুনপাড়া গ্রামে। দুর্ঘটনায় মো. শাহীন নামে নছিমনের এক যাত্রী আহত হয়। তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেরপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আলহাজ উদ্দিন বলেন, যাত্রীবাহী বাসটি ময়মনসিংহ থেকে আসছিল। নছিমনটি শেরপুরের দিকে যাচ্ছিল। মহিপুর বাজার এলাকায় পৌঁছালে নছিমনের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এসআই আলহাজ উদ্দিন আরও বলেন, বাসটির চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। বাসটি আটক করা হয়েছে।