মহাসড়কে বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দে গতকাল শুক্রবার বিকেলে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের রমজান মাতুব্বরপাড়া এলাকায় দূরপাল্লার বাসের ত্রিমুখী সংঘর্ষে চালকের সহকারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৪০ জন।জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি বাস বেলা পৌনে তিনটার দিকে সড়কের গোয়ালন্দের উজানচর রমজান মাতুব্বরপাড়া মুজার দোকানের সামনে পৌঁছায়। এ সময় বিপরীতমুখী খুলনা থেকে ছেড়ে আসা একটি বাস সামনে থাকা অপর একটি বাসকে অতিক্রম করার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটি দুমড়েমুচড়ে সড়কের দুই পাশে পড়ে। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মির্জা মোহাম্মদ আসিফ আকবর জানান, ‘এখন পর্যন্ত ৩৬ জন আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে।’