মহাসড়কে বেপরোয়া রিকশা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ হলেও নিয়ম ভেঙে বেপরোয়া গতিতে মহাসড়কে চলছে যাত্রীবাহী রিকশা। এগুলোর বেশির ভাগই ব্যাটারিচালিত। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও দেদারসে রিকশা চলতে দেখা যায়। ব্যাটারিচালিত রিকশার গতি নিয়ন্ত্রণ করা কঠিন, তাই ঘটছে দুর্ঘটনাও। উল্টোপথেও ঢুকছে রিকশা। মহাসড়কে রিকশার অবাধ চলাচল নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই কোনো উদ্যোগ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড এলাকার চিত্র মঙ্গলবার ক্যামেরাবন্দী করা হয়েছে।