মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে পুলিশের অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা কমিয়ে আনতে ও যানজট নিরসনে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ। গতকাল বিকেলে সীতাকুণ্ডের ফৌজদারহাট পুলিশ ফাঁড়ি এলাকায় এ অভিযান চলে৷ এ সময় পুলিশ ১৬টি ব্যাটারিচালিত রিকশা আটক করে। পুলিশের সার্জেন্ট মো. কবির বলেন, মহাসড়কে এ ধরনের গাড়ি চলাচলের কোনো বৈধতা নেই। মহাসড়কে নছিমন, করিমন বন্ধে উচ্চ আদালতেরও নির্দেশনা রয়েছে। আটক রিকশাগুলোর ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে৷