মহাসড়কে যানজট যাত্রী দুর্ভোগ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির টোল প্লাজা এলাকা থেকে গোমতা পর্যন্ত তীব্র যানজটের কারণে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে।সূত্র জানায়, গতকাল শুক্রবার ভোরে দাউদকান্দি উপজেলার আমিরাবাদ নামক স্থানে মহাসড়কে দুটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দাউদকান্দি টোল প্লাজা থেকে গোমতা এলাকা পর্যন্ত মহাসড়কের ২০ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।সূত্র জানায়, দুর্ঘটনার এক ঘণ্টা পর হাইওয়ে পুলিশ রেকার এনে দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান দুটি সরিয়ে নিলেও যানজট কমেনি। সকাল সাড়ে ১০টার দিকে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের যানজটের কবলে পড়েন। তিনি দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে গৌরীপুর পর্যন্ত নয় কিলোমিটার পথ যানজটের মধ্যে অতিক্রম করেন।বেলা দেড়টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হলেও আধা ঘণ্টা পর আবারও যানজটের সৃষ্টি হয়।দাউদকান্দি হাইওয়ে পুলিশের সার্জেন্ট মেহেদী হাসান বলেন, আমিরাবাদ ছাড়াও গোমতা ও মাধাইয়া এলাকায় দুর্ঘটনা এবং অতিরিক্ত যানবাহনের চাপে এ যানজটের সৃষ্টি হয়।