মহাসড়কে ২৪ অটোরিকশাচালকের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চালানোর দায়ে ২৪ চালকের কাছ থেকে ১৬ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সেলিম রেজার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত আজ বৃহস্পতিবার দুপুরে এ জরিমানা আদায় করেন।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন বলেন, দুদিন আগে মহাসড়কে অটোরিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। তা সত্ত্বেও মহাসড়কে অটোরিকশা চলাচলের খবর পেয়ে মির্জাপুর উপজেলার গোড়াই চেকপোস্ট এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত বসেন।
মোজাম্মেল হোসেন ছাড়াও এই আদালতের সঙ্গে অন্যান্যের মধ্যে গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর ছিলেন।