মহাসড়কের কাজ শেষ হয়নি ১২ বছরেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কাজ ১২ বছরেও শেষ হয়নি। সড়কটি চালু হওয়ার আগেই সেতু-কালভার্ট ধসে যাওয়া এবং সড়কের অসমাপ্ত কাজ চালু না হওয়ায় উপজেলাবাসী দুর্ভোগ পোহচ্ছে।এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৯৮ সালে উপ-জেলাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত আবদুস সামাদ আজাদ এই মহাসড়কটি চালুর কাজ শুরু করেন। জগন্নাথপুর থেকে ইনাতগঞ্জ পর্যন্ত ২০ শতাংশ কাজ বাদে সড়কের ৮০ শতাংশ কাজ তৎ কালীন আওয়ামী লীগ সরকারের আমলেই শেষ করা হয়েছিল। পরবর্তী সময়ে চারদলীয় জোট সরকার ক্ষমতায় এসে এই মহাসড়কের কাজ বন্ধ করে দেয়। গত বছরের জুলাই মাসে আকস্মিকভাবে এ সড়কে নির্মিত কয়েকটি সেতু-কালভার্ট ভেঙে যায়।জগন্নাথপুর গ্রামের বাসিন্দা অরূপ সরকার বলেন, নিম্নমানের কাজ হওয়ার কারণেই এভাবে সেতু-কালভার্টগুলো ধসে গেছে।জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই গ্রামের বাসিন্দা আবু তাহের মোহন বলেন, প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে জোড়াতালির সেতু পার হতে হয়।প্রয়াত আবদুস সামাদ আজাদ-তনয় আজিজুস সামাদ বলেন, ‘আমার বাবা এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে যেভাবে সড়কের কাজ শুরু করেছিলেন, এ ধারাবাহিকতা না থাকায় কাজ শেষ করতে বিলম্ব হচ্ছে। এখনো যদি সুষ্ঠু তদারকির মাধ্যমে বরাদ্দকৃত টাকা যথাযথভাবে ব্যবহার করা যায়, তাহলে অসমাপ্ত কাজ-গুলো দ্রুত সম্পন্ন করে সড়কটি চালু করা সম্ভব।’সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আমান উল্লাহ বলেন, পাগলা-জগন্নাথপুর-আউশকান্দি-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ঝুঁকিপূর্ণ সেতুগুলো চিহ্নিত করা হয়েছে। যেসব সেতু ভেঙে গেছে, সেখানে নতুন সেতু নির্মাণ করা হবে।সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ এম এ মান্নান বলেন, ‘মহাসড়কটি চালু করা আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। ইতিমধ্যে একনেকের বৈঠকে ৫২ কোটি টাকার অনুমোদন পাওয়া গেছে। এখন কাজ চলবে।