মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর বাসস্ট্যান্ড এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা গতকাল সোমবার উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। উচ্ছেদ করা স্থানে শহরের কাউতলি সিএনজিচালিত অটোরিকশাস্ট্যান্ড সরিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহানুর আলম গতকাল দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কাউতলি এন্ডারসন সেতুর দক্ষিণ পাশে ভাদুঘর মৌজায় সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে বিভিন্ন অবৈধ স্থাপনা গড়ে উঠেছিল। এর মধ্যে গাড়ির গ্যারেজ, চট তৈরির কারখানা, চায়ের দোকানসহ ব্যবসাপ্রতিষ্ঠান ছিল। এদিকে স্থানসংকটের কারণে কাউতলিতে সেতুর ওপর অবৈধ অটোরিকশাস্ট্যান্ড গড়ে তোলায় মহাসড়কে যানজট বাড়ছিল।
এই অবস্থায় যানজট কমাতে অটোরিকশাস্ট্যান্ডটি সরানোর জন্য ভাদুঘর এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গত বৃহস্পতিবার অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য পুরো শহরে মাইকিং করা হয়।