মহিউদ্দিন মোনেম চেক প্রজাতন্ত্রের অনারারি কনসাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহিউদ্দিন মোনেম
মহিউদ্দিন মোনেম

আবদুল মোনেম লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক এ এস এম মহিউদ্দিন মোনেম সম্প্রতি চেক প্রজাতন্ত্রের অনারারি কনসাল হিসেবে নিয়োগ পেয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ প্রটোকল আসাদ আলম তাঁর কাছে নিয়োগপত্রটি দেন৷
মহিউদ্দিন মোনেম যুক্তরাষ্ট্রের নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অনুষদে ১৯৯১ সালে স্নাতকোত্তর ডিগ্রি এবং ১৯৯৪ সালে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট অনুষদে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। তিনি আবদুল মোনেম লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালনের পাশাপাশি ফরচুন স্বীকৃত বিজনেস আউটসোর্সিং কোম্পানি ‘সার্ভিস ইঞ্জিন’-এর চেয়ারম্যান, প্রগতি লাইফ ইনস্যুরেন্স ও প্রগতি ইনস্যুরেন্স লিমিটেডের পরিচালকের দায়িত্ব পালন করছেন।
মহিউদ্দিন এর আগে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক ছিলেন।
এ ছাড়া কয়েক বছর ধরে তিনি সরকারের নির্বাচিত সিআইপি (কমার্শিয়ালি ইমপরট্যান্ট পারসন) বিজ্ঞপ্তি।