মহিউদ্দিনকে আবার মেয়র পদে জয়ী করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নাগরিক কমিটি গতকাল মঙ্গলবার মতবিনিময়ের জন্য সাংবাদিকদের ডাকলেও শেষ পর্যন্ত তা সমাবেশে রূপ নেয়। বিকেলে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ সমাবেশ হয়। সমাবেশে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে আবার মেয়র নির্বাচন করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান পেশাজীবী নেতারা। সমাবেশে মহিউদ্দিন বলেন, ‘নির্বাচন কমিশনের নিষেধ আছে, তাই ভোটের জন্য নগরবাসীকে কোনো প্রলোভন আমি দেখাব না। আমি মেয়র হলে চট্টগ্রাম শহরের ৫০ লাখ মানুষ আমাকে পাহারা দিয়ে তাদের সমস্যার সমাধান করতে পারবে।’ চট্টগ্রাম নাগরিক কমিটির আহ্বায়ক মাহমুদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন নাগরিক কমিটির সদস্যসচিব এমদাদুল ইসলাম, চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি দিদারুল আলম চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান, চট্টগ্রাম সাংবাদিক সমিতির সভাপতি শহীদ উল আলম, সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন ও ব্যবসায়ী নেতা সৈয়দ ছগির আহমদ।