মহিউদ্দিনকে নগর কমিটি থেকে বাদ দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডের নেতাদের একাংশ এ বি এম মহিউদ্দিন ও কাজী ইনামুল হককে কমিটি থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তাঁরা এ দাবি জানান।সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা চট্টগ্রাম নগর কমিটির সহসভাপতি সাংসদ নূরুল ইসলাম বিএসসি ও যুগ্ম সম্পাদক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীনের অনুসারী বলে পরিচিত। প্রায় প্রতিটি ওয়ার্ডে দুই পক্ষের পাল্টাপাল্টি কমিটি, বিশেষ করে সভাপতি-সাধারণ সম্পাদক রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, নগর আওয়ামী লীগে বিশৃঙ্খলা বিরাজ করছে। দীর্ঘদিন ধরে এক ব্যক্তির স্বৈরাচারী মনোভাব, অশোভন আচরণ ও হঠকারী সিদ্ধান্ত জনগণ এবং আওয়ামী লীগের সমর্থকদের কাছে সংগঠনকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে।সংবাদ সম্মেলনে ৪৩টি ওয়ার্ডের নূরুল ইসলাম-আফছারুল আমীন অনুসারী সভাপতি ও সাধারণ সম্পাদক মিলে ৪৮ জন উপস্থিত ছিলেন। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডের সাধারণ সম্পাদক নুরুল আলম। অন্যান্যের মধ্যে পাথরঘাটা ওয়ার্ডের সভাপতি জালালউদ্দিন, বাগমনিরাম ওয়ার্ডের সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, পশ্চিম বাকলিয়ার সভাপতি শফিকুল ইসলাম, উত্তর কাট্টলীর সভাপতি আনোয়ারুল কবীর চৌধুরী বক্তব্য দেন।সংবাদ সম্মেলনে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক কাজী ইনামুল হকের সমালোচনা করে বক্তারা বলেন, যুদ্ধাপরাধীর সঙ্গে আঁতাত করে যুদ্ধাপরাধীদের বিচারের চলমান দাবিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছেন মহিউদ্দিন। মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী এম এ মান্নানের মরদেহ কবরে নামিয়ে রেখে আধা ঘণ্টার মধ্যে তিনি শীর্ষ যুদ্ধাপরাধী বলে পরিচিত সালাউদ্দিন কাদের চৌধুরীকে বাসায় ডেকে কোরমা-পোলাও দিয়ে আপ্যায়ন করেন।মহানগর কমিটি অবৈধ দাবি করে ওয়ার্ড নেতারা বলেন, ২০০৬ সালের ২৬ জুন নগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হয়েছিল। সম্মেলনে এক মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য। কিন্তু তিন বছরে তা হয়নি। ফলে ওই কমিটি ‘প্রস্তাবিত কমিটি’ই থেকে যায়। এরপর পাঁচ বছর শেষ হতে চলেছে।আওয়ামী লীগের নেতারা বলেন, বিগত সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে শেখ হাসিনার প্রার্থী নূরুল ইসলাম ও অন্যান্য আসনে নৌকার প্রার্থীদের বিরোধিতা করেন মহিউদ্দিন ও ইনামুল হক। এর আগে বিএনপির এক নেতাকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাইয়ে দিতে তৃণমূলের ভোটের বাক্স চুরি করেন তিনি।