মহিউদ্দিনের নামে সড়কের নামকরণের প্রস্তাব মনজুরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এক্সেস সড়ক সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নামে নামকরণের প্রস্তাব দিয়েছেন বর্তমান মেয়র মোহাম্মদ মনজুর আলম। গতকাল বুধবার দুপুরে মুক্তিযোদ্ধা সংসদের স্থানীয় নেতারা দেখা করতে গেলে মেয়র এই প্রস্তাব দেন।
গতকাল মুক্তিযোদ্ধা সংসদের স্থানীয় কমান্ডার মোজাফফর আহমদের নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা মেয়রের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। তাঁরা মুক্তিযোদ্ধাদের হোল্ডিং কর কমানো, আবাসন ব্যবস্থা নিরসন ও সড়কের নাম মুক্তিযোদ্ধাদের নামে করার দাবি করেন। এ সময় মেয়র মুক্তিযোদ্ধাদের কথা শোনেন।
মেয়র মনজুর আলম মুক্তিযোদ্ধাদের বলেন, ‘আগ্রাবাদ এক্সেস সড়ক এ বি এম মহিউদ্দিন চৌধুরী বানিয়েছেন। ওই সড়কটি তাঁর নামে করার প্রস্তাব আমি করছি।’ মেয়র মুক্তিযোদ্ধাদের অন্য দাবিগুলো বিবেচনা করার আশ্বাস দেন।