মহিউদ্দিনের বাসায় মন্ত্রী আফছারুল আমীন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘদিন পর গতকাল শুক্রবার দুপুরে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বাসায় গেলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন। তাঁদের মধ্যে নগর আওয়ামী লীগের সম্মেলন নিয়ে কথাবার্তা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।গতকাল দুপুরে মন্ত্রী সাবেক মেয়র মহিউদ্দিনের চশমা হিলের বাসায় যান। এর আগে গত বছরের ১১ আগস্ট মহিউদ্দিন চৌধুরী আফছারুল আমীনের বাসায় গিয়েছিলেন। একসময় এই দুই নেতা গুরু-শিষ্যের ভূমিকায় থাকলেও গত নির্বাচনের পর থেকে দুজনের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। একপর্যায়ে তাঁদের দুজনকে ঘিরে নগর আওয়ামী লীগে দুটি ধারার সৃষ্টি হয়।গতকাল আফছারুল আমীনকে বাসায় অভ্যর্থনা জানান মহিউদ্দিন চৌধুরী। পরে তাঁরা ড্রয়িং রুমে গিয়ে এক ঘণ্টা বৈঠক করেন। এ সময় তাঁদের মধ্যে রাজনৈতিক বিভিন্ন বিষয়ে আলাপ হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।