মহিউদ্দিনের লাশের অপেক্ষায় সারা গ্রাম
‘আমার হেলালরে আইনা দাও। ওর লাশ কহন আইবো।’—এ আকুতি আফগানিস্তানে তালেবান জঙ্গিদের হামলায় নিহত ব্র্যাকের কর্মকর্তা মোহামঞ্চদ মহিউদ্দীন ওরফে হেলালের বৃদ্ধা মা আমেনা খাতুনের।অন্যদিকে সন্তানদের জড়িয়ে ধরে কেঁদে চলেছেন মহিউদ্দীনের স্ত্রী পারভীন আক্তার।গতকাল শনিবার ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের বড় বেতবাড়ি গ্রামে মহিউদ্দীনের বাড়িতে গিয়ে এ দৃশ্য দেখা যায়।উল্লেখ্য, ২ মে রাতে আফগানিস্তানের ঘোর প্রদেশে ব্র্যাকের আঞ্চলিক কার্যালয়ে তালেবানের হামলায় ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মোহামঞ্চদ মহিউদ্দীন মারা যান। মহিউদ্দীনের লাশের জন্য শুধু তাঁর পরিবার নয়, অপেক্ষায় গোটা এলাকার মানুষ। এনায়েতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. কবীর হোসেন বলেন, ‘তিনি বেশ মিশুক মানুষ ছিলেন। তিনি এভাবে মারা যাবেন, আমরা কেউ তা মেনে নিতে পারছি না। এখন দ্রুত লাশ পাওয়া গেলে পরিবারের কষ্ট কিছুটা কমবে। তাঁর লাশের অপেক্ষায় এখন সারা গ্রামের মানুষ।’ মহিউদ্দীনের স্ত্রী পারভীন আক্তার কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের বলেন, ‘২ মে বুধবার রাত নয়টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত তিনি ফোনে বাড়ির সবার সঙ্গে কথা বলেছেন।