প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন আজ শনিবার অনুষ্ঠিত হবে। দীর্ঘ ১২ বছর পর এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে নয়টি কেন্দ্রের ৪১টি বুথে ভোট গ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট, একজন এসআই, একজন এএসআইসহ ১০ জন পুলিশ সদস্য ও ১২ জন আনসার নিয়োজিত থাকবে। এ ছাড়া ছয়টি ভ্রাম্যমাণ দল, তিন প্লাটুন দাঙ্গা পুলিশ, র্যা বের একটি দল মাঠে থাকবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আবু বকর সিদ্দিক জানান, নির্বাচনে ১২ হাজার ৬৫২ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই ইউনিয়ন পরিষদের সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০০৩ সালের মার্চ মাসে। পরবর্তী সময়ে ইউনিয়ন ভাগ নিয়ে আইনি জটিলতার কারণে দীর্ঘ ১২ বছরে আর কোনো নির্বাচন হয়নি। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি|