মহিপুরকে থানা ঘোষণা করায় মিছিল সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর মৎস্য বন্দরকে থানা ঘোষণা করায় মহিপুরের মানুষের মধ্যে আনন্দের জোয়ার বইছে। মহিপুরের বাসিন্দারা থানা ঘোষণার দাবিতে দীর্ঘদিন আন্দোলন করার পর তা পূরণ হওয়ায় সবাই খুশি।
থানা ঘোষণার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই মৎস্য ব্যবসায়ী, খুদে দোকানদার, শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাস্তায় নেমে আসে। বর্তমান সরকারকে অভিনন্দন জানিয়ে তাৎক্ষণিক মহিপুর বন্দরে এসব মানুষ মিছিল সমাবেশ করেছে। গতকাল সোমবার বিকেল পাঁচটায় এ কর্মসূচি পালিত হয়।
মহিপুর থানা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বর্তমান চেয়ারম্যান আবদুস সালাম আকনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মালেক আকন, ইউপি সদস্য নুরুল ইসলাম হাওলাদার, মহিপুর প্রেসক্লাবের সভাপতি মো. হাবিবুল্লাহ খান রাব্বী প্রমুখ।
আবদুস সালাম আকন এ সময় বলেন, ‘মহিপুরকে থানা ঘোষণা করায় বর্তমান সরকারের প্রধানমন্ত্রীকে আমরা অভিনন্দন জানাই।’