মহিমাগঞ্জ ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) মিলনায়তনে এক অনুষ্ঠানে গত মঙ্গলবার দুপুরে ওই ঘোষণা দেন জেলা প্রশাসক আবদুস সামাদ।
এ উপলক্ষে এক সমাবেশে সভাপতিত্ব করেন মহিমাগঞ্জ ইউপির চেয়ারম্যান আবদুল লতিফ প্রধান। বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল হান্নান, গাইবান্ধা শিল্প ও বণিক সমিতির সহসভাপতি নাজির হোসেন প্রধান, মহিমাগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মতিউর রহমান, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্সি রেজওয়ানুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মোজাম্মেল হক প্রমুখ।
বক্তারা মহিমাগঞ্জ ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে সমাজের সর্বস্তরের পেশাজীবীদের সহযোগিতা কামনা করেন।