মহিলা কলেজ গার্ল-ইন-রোভারের শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের গার্ল-ইন-রোভারের উদ্যোগে গত ২৪ জানুয়ারি কলেজ ক্যাম্পাসে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হয়। উমা দাশ ও রাবেয়া বেগমের নেতৃত্বে গার্ল-ইন-রোভার দল এলাকার বিভিন্ন বস্তিতে জরিপ করে দুস্থ, প্রতিবন্ধী ও অসহায় নারী-পুরুষের তালিকা প্রণয়ন করে। তালিকা অনুযায়ী ৫০ জন বয়স্ক ব্যক্তির মাঝে শীতবস্ত্র বিতরণ করেন কলেজের অধ্যক্ষ সুবীর দাশ। অনুষ্ঠানে শিক্ষক পরিষদের সম্পাদক জাহিদ মাহমুদ, গার্ল-ইন-রোভার নেতা মহাশ্বেতা রায়সহ কলেজের শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।