মহিলা ডিগ্রি কলেজের রজতজয়ন্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জ উপজেলার আমবাগিচা এলাকায় কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত হবে আজ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি থাকবেন কেরানীগঞ্জ উপজেলার চেয়ারম্যান শাহিন আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

কলেজের উপাধ্যক্ষ রেবেকা সুলতানা বলেন, সকালে কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, জনপ্রতিনিধিদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। এ ছাড়া স্মৃতিচারণা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে।