মহিলা দলের রেহানা রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সচিবালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় মহিলা দলের নেত্রী রেহানা আক্তার ওরফে ডলিকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান গতকাল সোমবার এ রিমান্ড মঞ্জুর করেন। শাহবাগ থানার পুলিশ গত ৩০ এপ্রিল রেহানাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করে। সেদিন অসুস্থ থাকায় আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চিকিৎসা শেষে গতকাল তাঁকে আদালতে হাজির করার পর জামিনের আবেদন করেন আইনজীবীরা। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।২৯ এপ্রিল ওই ককটেল বিস্ফোরণের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৮ জন নেতাকে আসামি করা হয়েছে।