মহিলা পরিষদ অভিন্ন পারিবারিক আইন চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈষম্যমূলক পারিবারিক আইন সংস্কারের জন্য বাংলাদেশ মহিলা পরিষদ নব্বইয়ের দশকে অভিন্ন পারিবারিক আইনের একটি খসড়া তৈরি করে আইন কমিশনে জমা দেয়। কিন্তু আইনের খসড়াটি আজও আলোর মুখ দেখেনি।
গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে অভিন্ন পারিবারিক আইন বিষয়ে মতবিনিময় করে মহিলা পরিষদ। এ সময় বক্তারা এ ধরনের একটি আইন প্রণয়নের দাবি জানান।
আইন বিভাগে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি আয়শা খানম। আইন বিভাগের চেয়ারম্যান শাহনাজ হুদাসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা এতে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।