মহিলা পরিষদকে সামিট গ্রুপের ৫০ লাখ টাকা অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ মহিলা পরিষদের কার্যক্রমকে এগিয়ে নিতে ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে সামিট গ্রুপ। সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান এবং পরিচালক আজিজা খান গতকাল মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম ও সাধারণ সম্পাদক মালেকা বানুর হাতে অনুদানের এই চেক হস্তান্তর করেন। বিজ্ঞপ্তি

সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের (সিএসআর) অংশ হিসেবে বাংলাদেশ মহিলা পরিষদকে ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে সামিট গ্রুপ। গতকাল সোমবার গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম ও সাধারণ সম্পাদক মালেকা বানুর হাতে অনুদানের চেক তুলে দেন।

সামিট গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

রাজধানীর সেগুনবাগিচায় মহিলা পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের মিলনায়তনে এই চেক হস্তান্তর অনুষ্ঠান হয়। এ সময় সামিট গ্রুপের পরিচালক আজিজা খানসহ উভয় সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মুহাম্মদ আজিজ খান বলেন, ‘বিশ্বের অর্ধেক জনগোষ্ঠী নারী। আমরা যদি একে অপরকে সম্মান দিতে না পারি, তাহলে মানুষ হিসেবে নিজেদের অসম্মান করা হবে। নারীকে মূল্যায়ন না করে আমরা কখনোই সমাজকে নিয়ে এগিয়ে যেতে পারব না।’ বিজ্ঞপ্তি