মহিলা পরিষদের উদ্বেগ ও নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় জোটের টানা ৭১ ঘণ্টার অবরোধে মানুষ হত্যাসহ বিভিন্ন সহিংসতায় নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। গতকাল বৃহস্পতিবার সংগঠনের সভাপতি আয়শা খানম ও সাধারণ সম্পাদক মালেকা বানু এক যুক্ত বিবৃতিতে বলেন, বিরোধীদলীয় জোটের টানা ৭১ ঘণ্টার অবরোধ কর্মসূচিতে গণতান্ত্রিক আন্দোলনের নামে দেশব্যাপী মানুষকে পুড়িয়ে হত্যা, ককটেল বিস্ফোরণ, রেললাইন তুলে ফেলা, বগিতে আগুনসহ নানা নাশকতামূলক সহিংস কর্মকাণ্ড ঘটছে। এতে রাষ্ট্র ও সাধারণ মানুষের আর্থিক ও মানবিক ক্ষয়ক্ষতি হচ্ছে সীমাহীন।
বিবৃতিতে তাঁরা বলেন, একটি স্বাধীন উন্নয়নশীল গণতান্ত্রিক দেশের কোনো আন্দোলনের পদ্ধতি এমন সামগ্রিক ধ্বংসাত্মক না হওয়াই বাঞ্ছনীয়। এ ধরনের কর্মপদ্ধতিতে রাষ্ট্রের অর্থনৈতিক ও মানবিক ক্ষতি সংঘটিত হয়, যা পৃথক করা যায় না। বর্তমানে উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সংলাপ-সমঝোতার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা। বিবৃতিতে এ বিষয়ে তাঁরা নির্বাচন কমিশনকেও উদ্যোগী হওয়ার অনুরোধ জানান।