বাংলাদেশ মহিলা পরিষদ নীলফামারী জেলা শাখার ষষ্ঠ জেলা সম্মেলন গতকাল শুক্রবার সকালে নীলফামারী শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। নীলফামারী জেলা মহিলা পরিষদের আয়োজনে সংগঠনের সভাপতি এল এন রোকেয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাখীদাস পুরকায়স্থ, সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা বেগম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা বেগম, নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ আরজুমান্দ বানু, দিনাজপুর জেলা মহিলা পরিষদের সভাপতি কানিজ রহমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নীলফামারী জেলা সভাপতি মমতাজুল ইসলাম প্রমুখ। সম্মেলনের দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে এল এন রোকেয়াকে পুনরায় সভাপতি ও গুলশানারা বেগমকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।