মহিলা পরিষদের নতুন কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে দশম জেলা সম্মেলন শেষে বাংলাদেশ মহিলা পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার জেলা পরিষদ মিলনায়তনে সম্মেলন শেষে কাউন্সিলরদের সম্মতিতে ২৫ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে ছবি রাণী হাওলাদার সভাপতি ও রওশন আরা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্মেলনে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ফৌজিয়া মুসলিম, যুগ্ম সম্পাদক রাখী পুরকায়স্থ, সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা বেগম ও সুনামগঞ্জ কমিটির সভাপতি গৌরী ভট্টাচার্য অতিথি হিসেবে বক্তব্য দেন।