মহিলা পরিষদের নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে শতাধিক সংখ্যালঘু পরিবারের সদস্য অপহরণ, চাঁদাবাজি এবং নারীরা নির্যাতনের শিকার হয়েছেন। এ ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদ গভীর উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
গতকাল মঙ্গলবার পরিষদের সভাপতি আয়শা খানম এবং সাধারণ সম্পাদক মালেকা বানুর সই করা এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে।
গণমাধ্যমে প্রকাশিত তথ্য উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, বাগের-হাটের চিতলমারী উপজেলার ঘোলা, হাড়িয়ারঘোপসহ আশ-পাশের কয়েকটি গ্রামে সন্ত্রাসী ইসলাম ও শারাফাত বাহিনীর হাতে এ ধরনের নির্যাতনের ঘটনা ঘটেছে। বিজ্ঞপ্তি।