মহিলা পরিষদের নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইওয়ে পুলিশের ডিআইজি মল্লিক ফখরুল ইসলামের স্ত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় নিন্দা, গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে নিরপেক্ষ তদন্ত দাবি করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। গতকাল সোমবার এক বিবৃতিতে সংস্থা এ দাবি জানায়।
বিবৃতিতে বলা হয়, হাইওয়ে রেঞ্জের উপমহাপরিদর্শক মল্লিক ফখরুল ইসলামের স্ত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত গৃহবধূর নাম জেসমিন আহমেদ মল্লিক। তিনি একজন কণ্ঠশিল্পী। গত রোববার ওই গৃহবধূ তাঁর দুই সন্তানকে দুপুরে ঘুম পাড়িয়ে ছয়তলা বাড়ির ছাদে যান। এরপর সেখান থেকে পড়ে যান। পরবর্তী সময়ে তাঁকে স্থানীয় অ্যাপোলো হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ মহিলা পরিষদ রাজধানীর ভাটারা এলাকায় হাইওয়ে পুলিশের ডিআইজির স্ত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে। বিজ্ঞপ্তি