মহিলা পরিষদের নিন্দা ও ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে এক শিক্ষকের ‘অশোভন আচরণের’ ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। পরিষদ ঘটনার বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে যথাযথ শাস্তির দাবি জানিয়েছে।মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়। বিজ্ঞপ্তিতে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে দেশব্যাপী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।