মহিলা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মহিলা সমিতির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল ৪ এপ্রিল। দিবসটি উপলক্ষে পরিষদের জেলা কমিটির উদ্যোগে ওই দিন আলোচনা সভা, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মোমবাতি প্রজ্বালনের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি লতিফা কবিরের সভাপতিত্বে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সুগতা বড়ুয়া, সিতারা শামীম, রমা মুহুরী, রওশন আরা ইউসুপ, গীতা রুদ্র, পূর্বা দাস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিরিন আক্তার ও জেচিন্তা ডায়েস।
বক্তারা বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকেই পরিষদটি নারী নির্যাতনের বিরুদ্ধে এবং মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।’ বিজ্ঞপ্তি।