মহিলা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেছেন, বাংলাদেশ মহিলা পরিষদকে মুক্তিযুদ্ধে ধর্ষণসহ নির্যাতনের শিকার যেসব নারী এখনো বেঁচে আছেন, তাঁদের খুঁজে করার দায়িত্ব নিতে হবে। গত বৃহস্পতিবার মহিলা পরিষদের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মফিদুল হক এ কথা বলেন। সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত ‘সাম্প্রদায়িকতামুক্ত গণতান্ত্রিক মানবিক সমাজ, রাষ্ট্র গড়ে তুলুন’ শীর্ষক ওই অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, সরকার ধর্মান্ধদের কাছে নতজানু হয়ে পড়েছে। অন্যদিকে ব্লগারদের নিবৃত্ত করার পদক্ষেপ নিচ্ছে।