মহিলা পরিষদের সমেঞ্চলন অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ মহিলা পরিষদ শেরপুর জেলা শাখার সপ্তম সম্মেলন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। সকালে শেরপুর জেলা আইনজীবী সমিতির হলরুমে এ সম্মেলন হয়। গতকাল বেলা ১১টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সমেঞ্চলনের উদ্বোধন করা হয়। সমেঞ্চলনের উদ্বোধন করেন প্রবীণ রাজনীতিক মো. আবদুর রশীদ। এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় সদস্য ফেরদৌস আরা মাহমুদা এবং বিশেষ অতিথি হিসেবে রেহানা সিদ্দিকা উপস্থিত ছিলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভানেত্রী জয়শ্রী দাস লক্ষ্মী। বক্তব্য দেন শিক্ষাবিদ সুধাময় দাস, শেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, মুক্তিযোদ্ধা তালাপতুফ হোসেন, লুৎফুন্নাহার, আঞ্জুমান আরা প্রমুখ। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমেঞ্চলন শেষ হয়।