মহিলা পরিষদের সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরে বাংলাদেশ মহিলা পরিষদের সপ্তম জেলা সম্মেলন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন জেলা প্রশাসক খায়রুল আলম সেখ। এ উপলক্ষে শহরে শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা মহিলা পরিষদের সভাপতি মনিকা মণ্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবু আশ্রাব, মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নূরজাহান বেগম, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি এম এ মান্নান প্রমুখ। দ্বিতীয় অধিবেশনে মনিকা মণ্ডলকে পুনরায় সভাপতি, সালমা রহমান সাধারণ সম্পাদক, খালেদা আক্তার সাংগঠনিক সম্পাদক ও হাফিজা আক্তারকে কোষাধ্যক্ষ করে ৩৫ সদস্যবিশিষ্ট কমিটি করা হয়।