প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ মহিলা পরিষদের জামালপুর জেলা শাখার পঞ্চম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা একটার দিকে জামালপুর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠিত হয়। মহিলা পরিষদ জামালপুর জেলা শাখার আহ্বায়ক লায়লা মোস্তারীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ফেরদৌস আরা মাহমুদ, সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা বেগম, সদস্য রেহেনা ইউনুস, জামালপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য মেহেরুন্নেছা খান, ফজিলাতুন্নেছা বেগম প্রমুখ। সম্মেলনে নায়লা মোস্তারীকে সভাপতি ও অজন্তা রহমানকে সাধারণ সম্পাদক করে জামালপুর জেলা শাখার ২৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।