মহিলা পরিষদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মহিলা পরিষদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে ৮ এপ্রিল উদ্যাপিত হয়। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন শহীদজায়া মুশতারী শফি। সংগঠনের পতাকা উত্তোলন করেন সংগঠনের সভাপতি লফিতা কবির। উদ্বোধনী অনুষ্ঠানের পর সংগঠন কার্যালয়ের প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি মুশতারী শফি বলেন, বর্তমানে দেশে নারী ও শিশু নির্যাতনসহ মুক্তচিন্তার মানুষ হত্যা আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। তনু হত্যাকারীদেরও আড়াল করার ষড়যন্ত্র চলছে।
এতে আরও বক্তব্য দেন রওশন আরা ইউছুফ, গীতা রুদ্র, শেলী দে, সিতারা শামীম, শিরিন আক্তার, জেচিন্তা ডায়েস, পূর্বা দাস, স্বাতী পাল প্রমুখ। মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি।