প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ছয়টি জেলা দল নিয়ে আন্তজেলা মহিলা ফুটবল টুর্নামেন্ট গত শুক্রবার শুরু হয়েছে। সকালে নগরের তেরখাদিয়ায় অবস্থিত মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি শাহীন আকতারের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সাংসদ বেগম আখতার জাহান। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) হাইয়ুল কাইয়ুম, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহমুদ জামাল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিউস সামস প্যাডী, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাফিকা খানম প্রমুখ। টুর্নামেন্টে রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর ও নওগাঁ জেলা অংশগ্রহণ করছে।