প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে প্রথমবারের মতো ছয়টি জেলা দল নিয়ে আন্তজেলা মহিলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল রোববার মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় রাজশাহী জেলা ২-০ গোলে পাবনা জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। খেলা শেষে মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি শাহীন আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।