মহিলা বিশ্ব ইজতেমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া ইসলামিয়া মহিলা ডিগ্রি কলেজ মাঠে ২৪, ২৫ ও ২৬ জানুয়ারি দশম মহিলা বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। ইজতেমা উপলক্ষে কলেজ মাঠে ব্যাপক প্রস্তুতি চলছে। ইজতেমার আয়োজক শের আলী শেখ বৃহস্পতিবার জানান, প্রথম দিকে দুদিনব্যাপী হলেও এবার তিন দিনব্যাপী ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রথম দিন আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হবে। তিন দিনই দেশের বিভিন্ন এলাকার নারী ও পুরুষ বক্তারা বক্তব্য দেবেন। শেষ দিন বিকেলে আখেরি মোনাজাত করবেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজা নাসির।