মহিলা বিশ্ব ইজতেমা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া ইসলামিয়া মহিলা ডিগ্রি কলেজ মাঠে নবম মহিলা বিশ্ব ইজতেমা শেষ হলো। মোনাজাত পরিচালনা করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজা নাসির। ইজতেমার আয়োজকেরা জানান, গত মঙ্গলবার ফজরের নামাজের পর থেকে আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়। এতে নাটোরসহ আশপাশের জেলা থেকে অন্তত ৫০ হাজার নারী মুসিল্ল অংশ নেন। শেষ দিনে মোনাজাতে দেশবাসীসহ সারা বিশ্বের মানুষের জন্য শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। এদিন অর্ধ লাখের বেশি নারী অংশ নেন।