প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া ইসলামিয়া মহিলা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত তিন দিনব্যাপী মহিলা বিশ্ব ইজতেমা গতকাল মঙ্গলবার বিকেলে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। এটা ছিল দশমবারের মতো আয়োজিত মহিলা বিশ্ব ইজতেমা। ইজতেমা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, আখেরি মোনাজাত পরিচালনা করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাফিজা নাসির। এর আগে পাবনার মাওলানা আমজাদ হোসেন জিহাদী, বগুড়ার মনোয়ারা বেগম ও বড়াইগ্রামের হাফেজ জিয়াউর রহমান বক্তব্য দেন। গত রোববার এই ইজতেমা শুরু হয়। ইজতেমার আয়োজক শের আলী শেখ জানান, বরাবরের মতো এবারও দেশের বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ নারীরা প্রচণ্ড শীত উপেক্ষা করে ইজতেমায় অংশ নেন।