মহিলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাট জেলার কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমানকে হত্যা চেষ্টার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে কচুয়া থানায় মাহফুজুর রহমানের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন জাকির মোল্লা (২৫) ও মিলন ডাকুয়া (২৪)। মাহফুজুর রহমান অভিযোগ করেছেন, কচুয়া উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা আক্তারের নির্দেশে এবং তাঁর স্বামী ইকরাম হোসেনের নেতৃত্বে মঙ্গলবার রাতে এই হত্যা চেষ্টা চালানো হয়। তাঁর যাতায়াতের পথে গাছ ফেলে বাধা সৃষ্টি করে হত্যার চেষ্টা করা হয় বলে তিনি অভিযোগ করেন।তবে গতকাল বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই ঘটনার সঙ্গে নিজের এবং স্বামী ইকরামের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন সাহিদা আক্তার।