মহিলা সমাবেশ

দিনাজপুর শহরের উপশহরে সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে গত মঙ্গলবার রাতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য কার্যালয়ের উদ্যোগে আয়োজিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন গোলাম রাব্বী, ফরিদুল ইসলাম, শহিদুল মান্নাফ কবীর প্রমুখ। |