প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার রূপসা উপজেলার রহিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা কর্মসূচির আওতায় জনগণকে সচেতন করতে খুলনা জেলা তথ্য অফিসের উদ্যোগে এই মহিলা সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে নারীর ক্ষমতায়ন ও অধিকারসহ স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ, আশ্রয়ণ, ঘরে ঘরে বিদ্যুৎসহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়।