মহিলা সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে গতকাল বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের হলরুমে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, সহকারী পুলিশ সুপার (সার্কেল) খন্দকার গোলাম শাহনেওয়াজ, জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন প্রমুখ। বক্তারা বলেন, জঙ্গিবাদ উন্নয়নের অন্তরায়, তাই জঙ্গিদের প্রতিরোধে নারীদের এগিয়ে আসতে হবে। পরিবারের কোনো সদস্য যাতে জঙ্গি কার্যক্রমে জড়িয়ে না পড়ে সে জন্য নারীদেরও সজাগ থাকতে হবে।
লক্ষ্মীপুর প্রতিনিধি