প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার বটিয়াঘাটা উপজেলার কিশলয় আদর্শ শিশুশিক্ষা নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা তথ্য অফিসের উদ্যোগে এই সমাবেশ হয়। সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা কর্মসূচির আওতায় জনগণকে সচেতন করতে এই সমাবেশের আয়োজন করা হয়। সেখানে নারীর ক্ষমতায়ন, অধিকারসহ স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ, আশ্রয়ণ, ঘরে ঘরে বিদ্যুৎসহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক ধীমান মণ্ডলের সভাপতিত্বে মহিলা সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, খুলনা পিআইডির জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা জিনাত আরা আহমেদ প্রমুখ।