মহিলাকল্যাণ কেন্দ্রে প্রশাসনের তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবস্থাপনার সমস্যার কথা বলে সুনামগঞ্জ শহরের মহিলাকল্যাণ কেন্দ্রে তালা ঝুলিয়ে দিয়েছে জেলা প্রশাসন।মহিলাকল্যাণ কেন্দ্রের সদস্যরা জানান, শহরের জেল রোডে অবস্থিত ওই কেন্দ্র প্রাঙ্গণে প্রতিবছর পাড়ার ছেলেমেয়েরা সরস্বতী পূজার আয়োজন করে। জায়গাটি জেলা প্রশাসকের বাসভবন লাগোয়া। এবার পূজার আয়োজন করলে বাধা দেন জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চেৌধুরী। পরে কল্যাণকেন্দ্রের সদস্য ও পাড়ার লোকজন জেলা প্রশাসকের সঙ্গে দেখা করেন। তঁাদের জানানো হয়, পূজা করার কোনো অনুমতি নেওয়া হয়নি। কমিটির সদস্যরা ভুল স্বীকার করলে জেলা প্রশাসক পূজা করতে দেন। তবে তিনি কমিটির সদস্যদের কল্যাণকেন্দ্রে থাকা সব আসবাব সরিয়ে নিতে বলেন। গতকাল মঙ্গলবার সকালে সদস্যরা গিয়ে দেখেন, কেন্দ্রের মূল ফটক ও ভেতরে ঘরের ফটকে নতুন তালা লাগানো।মহিলাকল্যাণ কেন্দ্রের সাধারণ সম্পাদক দিলারা বেগম বলেন, Èপ্রশাসনের পক্ষ থেকে সোমবার জিনিসপত্র সরিয়ে নিতে বলা হয়েছিল। একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠান আয়োজনের জন্য আমরা গতকাল সকালে সেখানে গিয়ে দেখি, নতুন তালা দেওয়া হয়েছে। পরে আমরা চলে আসি।'তালা দেওয়া প্রসঙ্গে জেলা প্রশাসক ইয়ামিন চেৌধুরী প্রথম আলোকে বলেন, Èএটা তো তালা দেওয়াই থাকে। এর ব্যবস্থাপনায় সমস্যা আছে। আপাতত এটি বন্ধ থাকবে।'