মহিষের আক্রমণে আহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পশুর হাটে নেওয়ার সময় মহিষের আক্রমণে মোটরসাইকেলের আরোহী তিন যুবক আহত হয়েছেন। তাঁরা হলেন ইমরান হোসেন (২৫), মো. আনোয়ার (২৫) ও নাছির উদ্দিন (২৮)।
গতকাল শুক্রবার সকালে সাতকানিয়া-বাঁশখালী সড়কের দেওদীঘি বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মো. নজরুল ইসলাম বলেন, পশুর হাটে নেওয়ার সময় একটি মহিষ মোটর সাইকেলের আরোহী তিন যুবককে আক্রমণ করে আহত করলে তাঁদের ধরাধরি করে সাতকানিয়া সদরের একটি ক্লিনিকে এনে চিকিৎসাসেবা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।