মহিষের আক্রমণে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাকলিয়া এলাকায় মহিষের আক্রমণে নুরুল ইসলাম (৪৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় আহত হন আরও তিনজন। গত শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। মহিষের আঘাতে আহত ব্যক্তিরা হলেন জাকির হোসেন, মোহাম্মদ শফি ও মোহাম্মদ মিজান। আহত অবস্থায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বাকলিয়া থানা-পুলিশ জানায়। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসিন প্রথম আলোকে জানান, স্থানীয় কয়েকজন জবাই করার জন্য গাড়িতে করে মহিষটি নিয়ে আসেন। গাড়ি থেকে নামানোর সময় মহিষটি তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে গুরুতর আহত হন নুরুল ইসলাম। হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।