প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়া পৌর সদরের আমির ভান্ডার দরবার শরিফের ওরসে ভক্তদের আনা মহিষের আক্রমণে আহমদ রহমান (৬০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার উত্তর হাইদগাঁও গ্রামের বাসিন্দা। পরিবারের সদস্যদের বরাত দিয়ে হাইদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুচ মিয়া বলেন, রহমান গত শনিবার আমির ভান্ডার দরবার শরিফের ওরসে গিয়েছেন। সেখানে ওই দিন বিকেলে একটি মহিষের আক্রমণে গুরুতর আহত হলে তাঁকে প্রথমে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার দুপুরে তিনি মারা যান।