মহীউদ্দীন খান আলমগীর রিভিউ পিটিশন করছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারদলীয় সাংসদ মহীউদ্দীন খান আলমগীর (চাঁদপুর-১) তাঁর সদস্যপদ রক্ষায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন করছেন। বিষয়টি তাঁর আইনজীবী বিভাসচন্দ্র বিশ্বাস গত রোববার লিখিতভাবে নির্বাচন কমিশনকে (ইসি) জানিয়েছেন। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।প্রসঙ্গত, ২০০৮ সালে মহীউদ্দীন খান আলমগীরের মনোনয়নপত্র অবৈধ বলে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, গত ১৫ জুলাই আপিল বিভাগ ওই রায় বহাল রাখেন। এর আগে ২০০৭ সালের ২৬ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত জরুরি বিধিমালার আওতায় মহীউদ্দীন খান আলমগীরকে ১৩ বছরের কারাদণ্ড দেন। তবে গত ৪ জুলাই উচ্চ আদালত তাঁকে ওই দুর্নীতি মামলা থেকে অব্যাহতি দিয়েছেন।